তাড়াশে ইউপি চেয়ারম্যান ময়নুল হককে গণসংর্বধনা

Spread the love

 

ফারুক আহমেদ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ২নং বারুহাস ইউনিয়ন পরিষদের নবনিবার্চিত চেয়ারম্যান ময়নুল হককে গণসংর্বধনা দিয়েছে উক্ত ইউনিয়নের রানিদিঘি গ্রামের সর্বস্তরের জনগণ। গত শুক্রবার সন্ধায় রানিদিঘি গ্রামে মোন্তাজ উদ্দিন সরকারের নেতৃত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় রানিদিঘি গ্রামে তার নিজ বাড়িতে গণসংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ওয়ার্ডের তৃণমূল আওয়ামীলীগ নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে মিছিলসহ মঞ্চ চত্ত্বরে এসে উপস্থিত হন।
২নং বারুহাস ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক আওয়ামীলীগ সভাপতি মোন্তাজ উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ ময়নুল বলেন, আমি রানিদীঘি হতে বেড়খাড়ী পর্যন্ত প্রায় ১ কি, মি রাস্তাা পুনঃসংস্কার এবং রানিদিঘি ও বটগাড়ী গ্রামের যৌথ কবরস্থানে মাটি ভরাট ও প্রাচীর নির্মাণ এবং রানিদিঘি দক্ষিণ ও পশ্চিম পাড়া ২টি জামে মসজিদের উন্নয়ন করার যথাসাধ্য চেষ্টা করব।
এ সময়ে উপস্থিত ছিলেন বারুহাস ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হানিফ, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বর শাহেব আলী, সাবেক মেম্বর শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক গোলাপ আহাম্মেদ, সাবেক ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শিপন সরকার এবং এক সময়ের তুখার ছাত্র নেতা আরিফুল ইসলাম সরকার প্রমখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD