khabor

খাওয়া হল মহাকাশে চাষ করা লেটুস

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীরা এই প্রথমবারের মতো মহাকাশে উৎপাদিত লেটুস পাতা খেয়েছেন। আন্তর্জাতিক মহাকাশ সংস্থা নাসা এক টুইটার বার্তায় খবরটি নিশ্চিত করেছে। ‘ভেজ ওয়ান’ নামের একটি বিশেষ বাক্সে রেখে নভোচারীরা মহাকাশ স্টেশনে ঐ লেটুস পাতা চাষ করেছেন। নাসার বিজ্ঞানীরা বলছেন, তাজা খাদ্য নভোচারীদের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। নভোচারীরা এর আগেও মহাকাশে ফসল ফলিয়েছেন, তবে এই প্রথমবার তাদেরকে সেই …

Read More »

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ

ঠাকুরগাঁও: জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এঘটনায় কমপক্ষে ৫ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টা থেকে শহরের চৌরাস্তা মোড়ে শুরু হওয়া সংঘর্ষ সোয়া ১২ টা পর্যন্ত চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

Read More »

‘৭২ ঘণ্টার মধ্যে রাজন হত্যা মামলার চার্জশিট’

ঢাকা: আগামী ৭২ ঘণ্টার মধ্যে শিশু রাজন হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘রেজিস্ট্রেশন ম্যানুয়াল’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন, চার্জ দাখিলের পর এ হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত পলাতক কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনায় আর কোনো আইনগত …

Read More »

কোটিপতি সেই কুলি হিরণ মিয়াকে দুদকে তলব

ঢাকা: হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কুলি (লাগেজ স্টাফ) হিরণ মিয়াকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে তাকে তলব করে নোটিশ পাঠান দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন। নোটিশে তাকে আগামি ১৯ আগস্টে দুদকের প্রধান কার্যালয়ে এসে বক্তব্য …

Read More »

রাজনৈতিক কারণেই জিএসপি দেয়নি

ঢাকা : রাজনৈতিক কারণেই যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকার বাণিজ্য সুবিধা (জিএসপি) পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গত ২৯ জুলাই থেকে বাংলাদেশ ছাড়া বিশ্বের ১২২টি দেশ ও অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্র জিএসপি পুনর্বহাল করেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ মন্তব্য করেন ৷ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, ‘যেখানে বারাক ওবামা নাইরোবিতে বাংলাদেশের …

Read More »

২৫৩ জনকে যাবজ্জীবন দিয়েছে মিশর

ঢাকা: মিশরের এক সামরিক আদালত মঙ্গলবার সবমিলিয়ে ২৫৩ জনকে যাবজ্জীবন দিয়েছে। এছাড়া অভিযুক্ত আরো ২০৩ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ঘোষণা করেছে ওই আদলত। এক বিবৃতিতে দেশটির সরকারি বার্তা সংস্থা মিনা জানিয়েছে, মঙ্গলবার আলেক্সজান্দ্রিয়ার এক সামরিক আদালত কায়রোর বেহেরিয়া এলাকায় একটি পুলিশ স্টেশন ও এক সরকারি ভবনে অগ্নিসংযোগের পৃথক দুটি মামলায় এই সাজা ঘোষণা করেছে। ২০১৩ সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট …

Read More »

আগুনে পুড়ল সাড়ে ৩ কোটি টাকার কাপড়

শহরের কুড়িগ্রাম বাজারের কাপড়পট্টিতে আগুনে পুড়ে গেছে গুদামঘরসহ ১২টি দোকান। বুধবার ভোর ৫টার দিকে লাগা এ আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত সাড়ে ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। কুড়িগ্রাম কাপড় ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন জানান, কুড়িগ্রাম শহরের কাপড়পট্টির আড়ং ফেব্রিক্সের পিছন দিক থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শটসার্কিট না অন্য কোনভাবে আগুন …

Read More »

বিসিএসের লিখিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি

ডেস্ক ::পঁয়ত্রিশতম বিসিএসের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। গতকাল সোমবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগের সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানিয়েছে। গাণিতিক যুক্তি, গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স বিষয়ের লিখিত পরীক্ষায় প্রার্থীরা ক্যালকুলেটর নিতে পারবেন। এর বাইরে ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলোতে প্রার্থীদের ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হলেও অন্য সব বিষয়ে …

Read More »

বিয়ের পিঁড়িতে বসছেন আসিন

বিনোদন: শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় অভিনেত্রী আসিন। তার বর হতে যাচ্ছেন, মাইক্রোম্যাক্স মোবাইলের অন্যতম প্রধান রাহুল শর্মা। আসিন-রাহুলের বিয়ের ঘটকালি করেছেন অভিনেতা আক্শায় কুমার। ‘খিলাড়ি সেভেন এইট সিক্স’ সিনেমায় আসিনের সঙ্গে কাজ করার পরপরই বন্ধুর জন্য পাত্রী হিসেবে আসিনকে মনে ধরে আক্শায়ের। দুজনের পরিচয় হবার পর গণমাধ্যমের চোখের আড়ালেই গত কয়েক বছর ধরে চলেছে প্রেম। মাইক্রোম্যাক্স মোবাইলের পণ্যদূত হয়েছিলেন …

Read More »

যুদ্ধজাহাজ প্রত্যাহার করবেন না: ওবামাকে হুঁশিয়ারি

ইন্টারন্যাশনাল ডেস্ক : পারস্য উপসাগর থেকে বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস থিওডোর রুজভেল্ট প্রত্যাহারের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হুঁশিয়ার করা হয়েছে। ন্যাটোর সাবেক সুপ্রিম কমান্ডার ও মার্কিন অ্যাডমিরাল জেমস স্ট্যাভিরাইডিস বলেছেন, আমেরিকার নৌবাহিনীতে এখন ১১টি পরমাণু শক্তিচালিত বিমানবাহী যুদ্ধজাহাজ সক্রিয় রয়েছে। কিন্তু আমি বুঝতে পারি না কেন এমন একটি যুদ্ধজাহাজ স্থায়ীভাবে পারস্য উপসাগরের মতো বিপজ্জনক জায়গায় মোতায়েন রাখা হয় না। সাবেক …

Read More »

Collection of premium WordPress themes

Website Design, Developed & Hosted by ALL IT BD