তাড়াশে সাংবাদিককে হত্যার হুমকি – থানায় জিডি

Spread the love

তাড়াশ প্রতিনিধি ঃ তাড়াশে সাংবাদিককে হত্যার হুমকি দেয়ায় থানায় জিডি করা হয়েছে। জিডি সুত্রে জানা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের বাসিন্দা দৈনিক সারাবেলার তাড়াশ প্রতিনিধি, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এবং পল্লি বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ সোহেল রানাকে জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মৃত হোচেন আলীর ছেলে গোলবার হোসেন, রেজাউল করিম, আলেপ আলী গং মারপিট এবং ভাংচুর করায় ১০-০৪-১৯ ইং তারিখে থানায় মামলা হয়। মামলা নং ০৪ তারিখ ১০-০৪-১৯ ইং। ঐ মামলায় আসামীরা গত ১৫-০৪-১৯ তারিখ সোমবার আদালত থেকে জামিন নিয়ে এলাকায় এসে রাত ৮টার দিকে তার পথ রোধ করে তাকে খুন জখমসহ হত্যার হুমকি প্রদান করে।
সোহেল রানা জানান, তারা আমাকে জখমিসহ মারপিট করে এবং বাড়ী ভাংচুর করায় তাদের বিরুদ্ধে থানায় মামলা করি। এতে আসামীরা জামিন নিয়ে এসেই ক্ষিপ্ত হয়ে ওঠে। তাড়াশ থেকে নিজ গ্রাম কুন্দইলে যাবার পথে ৮টার দিকে আমার পথ রোধ করে মামলা তুলে নিতে বলে। এতে রাজি না হওয়ায় তারা হত্যার হুমকি প্রদান করে। আমার জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরি করেছি। ডায়েরী নং-৭৩৩, তারিখ ১৫-০৪-১৯।
এব্যাপারে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD