ভাঙ্গুড়া খানমরিচ ইউনিয়নে বিএনপির তফসিল ও দলীয় মনোনয়ন ফরম বিতরণ

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপি’র তফসিল ও দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।বুধবার (২২ জুলাই) দুপুরে ভাঙ্গুড়া শরৎনগর বাজার ধানহাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রার্থীদের মাঝে এ দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়।
মনোনয়ন ফরম বিতরণ করেন,উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক ও যুগ্ম আহবায়ক মোঃ আলতাব হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির আহব্বায়ক নুর মোজাহিদ স্বপন,যুগ্ম আহব্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা,পৌর ছাত্র দলের আহব্বায়ক, প্রমুখ।
উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক আলতাব হোসেন জানান ৩টি পদে সভাপতি ২ জন,সাধারণ সম্পাদক ৩ জন,সাংগঠনিক সম্পাদক ৬ জন মোট ১১জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।এছাড়া তিনি বলেন,দলের মাঝে গণতন্ত্র চর্চার লক্ষ্যে নিজেদের মধ্যে ভোটের আয়োজন করা হয়েছে। এতে গণতন্ত্র যেমন চর্চা হচ্ছে তেমনই মানুষ ভোট দেওয়ার অধিকার ফিরে পাচ্ছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD