নন্দীগ্রামে বিএনপি নেতা ওয়াহেদ কে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা

Spread the love
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতা মাঝগ্রাম দক্ষিণপাড়া আব্দুল ওয়াহেদ(৫০) রাতের অন্ধকারে সন্ত্রাসীরা হত্যার চেষ্টা করে। আব্দুল ওয়াহেদ বর্তমানে ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করতেছেন।আব্দুল ওয়াহেদ শনিবারে হাটকড়ই বাজারে যায়।সেখান থেকে সন্ধ্যা রাত ঘুনিয়ে আসে কিন্তু সে রাতে বাসায় ফেরে না।আব্দুল ওয়াহেদ কে অনেক খোঁজাখুঁজি করার পর কাহালু উপজেলা জামগ্রাম ইউনিয়নের করশুন গ্রামে রাস্তার পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়।আব্দুল ওয়াহেদ কে সন্ত্রাসীরা বুকের নিচে পেট বরাবর কাটা রক্ত জখম করে।সেই সাথে শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফোলা জখম সহ মুখ দিয়ে লালা বের হচ্ছিল এবং মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছিল।তাৎক্ষনিক আব্দুল ওয়াহেদ বগুড়া শহীদ জিয়ারুর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়ার রহমান মেডিকেল হাসপাতালে মৃত্যু সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন।আত্মীয়-স্বজনের দাবি আব্দুল ওয়াহেদ কে যারা আক্রমণ করছে বা হত্যা করার চেষ্টা করছে তাদেরকে আইনে আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক।সঙ্গে সঙ্গে নন্দীগ্রাম থানায় মামলা করেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD