নিমগাছিতে সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের উপকরণ বিতরণ

Spread the love

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে প্রকল্প পরিচালকের দপ্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রকল্প পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুসসহ রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুফলভোগীদের মাঝে মাছ চাষের বিভিন্ন উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল—১৮টি পুকুরে ২০টি এ্যারেটর, ৪৫টি পুকুরে ৯০টি ইনসুলেটেড ফিশ বক্স, ৪টি গ্রুপে ৪টি ফিশ কাটিং মেশিন ও ৪টি গ্রুপে ৪টি ফিশ ডিস্কোলিং মেশিন।

বক্তারা বলেন, মৎস্য খাতের উন্নয়ন এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ফলে মৎস্য চাষে নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে বলেও তারা মন্তব্য করেন। একইসঙ্গে যুব সমাজকে মাছ চাষে আরও বেশি সম্পৃক্ত করতে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।অনুষ্ঠান শেষে সুফলভোগীরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD