সিরাজগঞ্জ-৩ আসনের নব নিবার্চিত জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হককে সংবর্ধনা দিলেন মুক্তিযোদ্ধারা । বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, তাড়াশ উপজেলা কমান্ড ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান আরজুর সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম. আফসার আলী, সহ – সভাপতি জয়নুল আবেদীন মাহবুব, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, ওসি হাবিবুর রহমান,পৌর বিএনপির আহবায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ খন্দকার, সদস্য সচিব এস এম আব্দুর রাজ্জাকসহ সকল মুক্তিযোদ্ধাগণ।
এ সময় আইনুল হক বলেন, মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতী কখনো ভূলবে না। মুক্তিযোদ্ধারা দেশের গর্বিত সন্তান। আপনাদের অবদান কখনো ভুলবার নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের সচল রাখতে সকল সুযোগ সুবিধার পথ উন্মুক্ত রাখা হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com
