নাটোর প্রতিনিধি:
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বগুড়া নাটোর মহাসড়কের পাশ দিয়ে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে । আজ বুধবার বেলা ১১ টার দিকে নাটোর সদরের হাগুড়িয়া মহাসড়কের পাশে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, বর্তমান সরকারের অগ্রাঅধিকার বৈচ্ছিক সমূহ কর্মসূচির গুলো আছে। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এর একটি অংশ হিসেবে আমরা নাটোর জেলায় সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছি। পর্যায়ক্রমে এটি সমগ্র জেলা গুলোতে চালু থাকবে। আমরা চাই সবুজে বাংলাদেশ গড়ে উঠুক। এবং চমৎকার একটি পরিবেশ এই বাংলাদেশের নাগরিকদের উপহার দিতে চাই।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত,সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার, ইকবাল হোসেন সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবছর নাটোর জেলায় পঞ্চাশ হাজার গাছের চারা লাগানো হবে।পর্য়ায় ক্রমে গাছলাগানো বাড়ানো হবে। সামনে বর্ষা কাল সেই সময় বেশী করে গাছ লাগানো হবে সড়কের দুই পাশে সেই খানে ফাঁকা জায়গা থাকবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com