ভাঙ্গুড়ায় ৭৭জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

Spread the love
মোঃ আব্দুল আজিজ, ভাঙ্গুড়া প্রতিনিধি
 পাবনার ভাঙ্গুড়ায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৭ জন জীবিত বীর মুক্তিযোদ্ধা সহ ৭৭ মুক্তিযোদ্ধার পরিবার পরিজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দুপুর বারোটার দিকে পৌর সদরের দক্ষিন মেন্দা কালীবাড়ি এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সরকারি কমিশনার ( ভূমি) মোঃ মিজানুর রহমান । ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের প্রেক্ষাপটে আলোচনা কালে ৩৭ জীবিত বীর মুক্তিযোদ্ধা ও মৃত ৪০ জন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান-সন্ততিদের হাতে পুরস্কারসহ খাবার প্যাকেট ও রজনীগন্ধা ফুল তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। এ  সময় উপস্থিত ছিলেন,ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামীম হোসেন,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদসহ উপজেলার ৭৭ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD