ফরিদপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

Spread the love

ফরিদপুর প্রতিনিধি:পাবনার ফরিদপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ২০২৬ পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি ও আধা-সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পর্যায়ক্রমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, স্বাধীনতার চেতনা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে।এছাড়া দিবসটি উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ও উৎসবমুখর আবহে ফরিদপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি পালিত হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD