মোঃ আব্দুল আজিজ ,ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ার কৃষক মাগুড়া জেলায় কাজ করতে গিয়ে বজ্রপাতে মোঃ সুরুজ(৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক সুরুজ ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের পরমান্দপুর গ্রামের মৃত গোলবারের ছেলে। শনিবার (২৮ মার্চ) ভোরে মাগুরা জেলার ছাচলাপুর এলাকায় ভোরে মাঠে পিঁয়াজ তুলতে গিয়ে ক্ষেতে এঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় ভোরে সুরুজ সহ আরো কয়েকজন ঔ এলাকার মাঠে কৃষকের পিঁয়াজ তুলতে গিয়ে এ ঘটনা ঘটে অন্যরা সবাই সুস্থ আছেন বলে জানা যায়। সুরুজকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এবিষয়ে খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন খান (মিঠু) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ভোরে পিঁয়াজ তুলতে গিয়ে বজ্রপাতে সুরুজের মৃত্যু হয় বাকিরা সবাই সুস্থ আছেন এবং শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
চলনবিল বার্তা chalonbeelbarta.com