গুরুদাসপুরে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি :
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় ও নিডা সোসাইটির বাস্তবায়নে গুরুদাসপুরে নাগরিকতা এমপাওয়ারহার প্রকল্পের কার্যক্রম হিসাবে উপজেলা জেন্ডার সমতা বিষয়ক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। উপজেলা কমিটির সভাপতি রোকসানা আক্তার লিপির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম রাফিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ।
আত্মহত্যা, বাল্যবিয়ে, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করে বক্তব্য রাখেন বক্তারা। নিডা’র নির্বাহী পরিচালক জাহানারা বিউটির উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর হিউম্যান রাইটস্ মনিটরিং অফিসার মো. জিল্লুর রহমান ও উপজেলা ফ্যাসিলিটেটর মোছা. আলেয়া পারভীনসহ উপজেলা কমিটির সদস্য নদী আক্তার, শাহরিয়ার নাজনিন, নাজমা খাতুন ও রেখা খাতুন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD