তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে ফ্রেন্ড ক্যাফে এন্ড রেষ্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় তাড়াশ পৌর শহরের শাহী জামে মসজিদের পশ্চিম পার্শ্বে ওই রেষ্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা উদ্যাক্ততা শেখ সাদি সোহাগের মালিকানাধিন রেষ্টুরেন্টটি উপজেলার ভোজন বিলাসীদের মাঝে নতুন আকার্ষণ সৃষ্টি করবে বলে সচেতন মহল মনে করছেন।

উদ্বাধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, যুবদলের আহবায়ক শাহ আলম ফকির, ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেন, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোকাদ্দেছুর রহমান, ছাত্রনেতা সাফি জাহাঙ্গীর প্রমূখ।এ সময় ফ্রেন্ড ক্যাফে এন্ড রেষ্টুরেন্টের সুস্বাদু ও স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের মাধ্যমে ভোক্তাদের সেবা প্রদান ও প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাও. আবুল কালাম আজাদ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com
