তাড়াশে গণভোট ইস্যুতে সচেতনামূলক ক্যাম্পেইন

Spread the love

স্টাফ রিপোর্টার : “গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে- পরিবর্তনের চাবিও আপনার হাতে” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার তাড়াশে গণভোট ইস্যুতে এক সচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জানুয়ারী ২০২৬ বুধবার তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে উক্ত ক্যাম্পেইনের আয়োজন করে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তন ও তাড়াশের একমাত্র পত্রিকা সাপ্তাহিক চলনবিল বার্তা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান । বিশেষ অতিথির বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান,অধ্যাপক মফিজুল ইসলাম সেলিম এবং উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা গোপাল কুমার সেন। সভায় হ্যাঁ গণভোটের পক্ষে ভোট দানের ব্যাপারে নিজ নিজ অবস্থান থেকে উদ্বুদ্ধকরণ ও প্রচার চালানোর প্রত্যয় ব্যক্ত করে অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক আতিকুল ইসলাম বুলবুল, আব্দুল কুদ্দুস তালুকদার, জাকির আকন, মানবাধিকাার কর্মী সাইদুর রহমান সাইদ, কবি ও লেখক শিশির মতিন, ইমাম ও খতিব হোসাইন আহমাদ, নাট্যকর্মী শেখসাদী সোহাগ, নাগরিক সমাজের নির্মল কুমার, শিক্ষক ছানোয়ার হোসেন, উন্নয়ন কর্মী রোখসানা খাতুন এবং অনুষ্ঠানের সভাপতি আমিরুজ্জামান আমীর। সঞ্চালনা করেন ও স্বাগত ভাষন দেন পরিবর্তনের পরিচালক আবদুর রাজ্জাক রাজু। অনুষ্ঠানে গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD