ভাঙ্গুড়ায় ইউসিসিএ এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Spread the love
মোঃ আব্দুল আজিজ, ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ)-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিআরডিবি মিলানায়তনে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম। এতে সভায় উপস্থিত হয়ে বক্তব্য দেন পাবনা জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোঃ খাদেমুল বাশার,ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তাপস পাল।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম,উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ ফেরদৌস আলম, ভাঙ্গুড়া থানার এস আই (নিরস্ত্র) সুব্রত সাহা প্রমুখ। কোরআন থেকে তেলওয়াত করেন চর-ভাঙ্গুড়া সমবায় সমিতির সভাপতি মোঃ মোজাফফর  হোসেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD