রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের পক্ষে পূর্ণ সমর্থন জানিয়ে মনোনয়ন রিভিউয়ের প্রতিবাদে রায়গঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চান্দাইকোনা আদর্শ বহুমুখী সমবায় সমিতির দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মো. আব্দুল বাতেন লিখিত বক্তব্য পাঠ করেন।লিখিত বক্তব্যে তিনি স্পষ্টভাবে জানান, সিরাজগঞ্জ-৩ আসনে ভিপি আয়নুল হককে বিজয়ী করতে তিনি এবং দলীয় নেতাকর্মীরা সর্বাত্মক চেষ্টা করবেন। তিনি মনোনয়ন রিভিউয়ের নামে বিভ্রান্তি সৃষ্টির যে কোনো প্রয়াস রুখতে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার হুশিয়ারি দেন। সকল নেতাকর্মীকে আহŸান জানানো হয়েছে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে ত্যাগী নেতা ভিপি আয়নুল হকের পক্ষে সক্রিয় ভূমিকা নেয়ার জন্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সহ-সভাপতি শামসুল হক খান, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আবু শামা সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম ডাবলু এবং উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রুবেলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।এ সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ একটি সুস্পষ্ট বার্তা দিয়েছেন—দলীয় ঐক্য বজায় রেখে ত্যাগী নেতাদের পক্ষে সক্রিয়ভাবে কাজ করে মনোনয়ন রিভিউয়ের চক্রান্ত প্রতিহত করা হবে। স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার হুশিয়ারি দেন। সকল নেতাকর্মীকে আহŸান জানানো হয়েছে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে ত্যাগী নেতা ভিপি আয়নুল হকের পক্ষে সক্রিয় ভূমিকা নেয়ার জন্য।এ সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ একটি সুস্পষ্ট বার্তা দিয়েছেন—দলীয় ঐক্য বজায় রেখে ত্যাগী নেতাদের পক্ষে সক্রিয়ভাবে কাজ করে মনোনয়ন রিভিউয়ের চক্রান্ত প্রতিহত করা হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com