পুনরাবৃত্তি

Spread the love
পুনরাবৃত্তি
এম. আব্দুল হালীম বাচ্চু

অতি খুশি অতি হাসি কান্নার কারণ হয়
অতি নাচন অতি বচন জীবন করে ক্ষয়!
অতি সাহস অতি আবেগ প্রলয় ডেকে আনে
অতি নরম অতি গরম তুলসীতলা টানে!

কেন যেন আগুন নিয়ে খেলতে সবাই চায়
কদিন পরে ওই আগুনই গিলে খেতে খায়!
শেষ-পর্যন্ত ইতিহাসের শিক্ষা নেয় না কেউ
ঘুরেফিরে একই গল্পের দেখি কেবল ঢেউ!

কাচারীপাড়া পাবনা ৬৬০০
01718613373
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD