ভাঙ্গুড়ায় সরকারি ক্যানালে মাটি ফেলে ভরাট,দুইশত পরিবার পানিবন্দী

Spread the love
ভাঙ্গুড়ায় সরকারি ক্যানালে মাটি ফেলে ভরাট,দুইশত পরিবার পানিবন্দী
মোঃ আব্দুল আজিজ ,ভাঙ্গুড়া প্রতিনিধি
 পাবনার ভাঙ্গুড়ায় সরকারি ক্যানালে মাটি ফেলে রাস্তা বানিয়ে ভরাট করায় দুইশত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দিলপাশার ইউনিয়ন বেতুয়ান গ্রামের দক্ষিণ পাড়ার মজিদ সরকারের ছেলে বাবু সরকার,মৃত ময়দান প্রাং এর ছেলে হযরত আলী,মৃত গফুর প্রামানিকের ছেলে রওশন আলী,মৃত হাসান সরকারের ছেলে জব্বার,হারান প্রমানিকের ছেলে রবি,মৃত ছলিম প্রামানিকের ছেলে সাইফুল,সাইদুলের ছেলে সাগর তারা যার যার বাড়ির সামনে সরকারি খালে মাটি দিয়ে ভরাট করে রাস্তা বানিয়ে গ্রামের প্রায় দুইশত পরিবারের এই পরিস্থিতির সৃষ্টি করেছেন।
রবিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, ক্যানালের পূর্ব পাশ দিয়ে পাকা রাস্তা পশ্চিম পাশে বাড়ি মাঝখানে এক কিলোমিটার সরকারি ক্যানাল যা দুইশত পরিবারের একমাত্র পানি নিষ্কাশনের জায়গা কিন্তু কিছু পরিবার যার যার বাড়িতে যাওয়ার জন্য অনেকেই দিয়েছেন বাঁশের চরাট শুধু সাতটি পরিবার মাটি দিয়ে ভরাট করায় পানি নিষ্কাশন হচ্ছে না এতে করে প্রায় দুইশত পরিবারের লোকজন পানিবন্দী হয়ে,ছাত্র-ছাত্রী যেতে পারছেনা স্কুল কলেজে,নিতে পারছেনা মৃত ব্যক্তির লাশ,গরু ছাগল নিয়ে আছেন অনেক কষ্টে আছেন।প্রতিকার পেতে পানিবন্দী পরিবার গুলি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এবিষয়ে ক্যানালে মাটি ফেলা পরিবারের মধ্যে একজন মৃত ময়দান প্রামনিকের ছেলে হযরত আলীর স্ত্রী ক্যানালে মাটি ফেলার কথা স্বীকার করে বলেন, আমি প্রায় তিন হাজার টাকা খরচ করে নিচে পাইব দিয়েছি,তারপর মাটি ফেলেছি,নিচে পাইব দেওয়াতে পানি যেতে কোন সমস্যা নাই।
এবিষয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন,এখন পর্যন্ত কেউ আমাকে অভিযোগ করেননি,গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্হা গ্রহন করা হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD