২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ১টি ট্রাক জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

১।এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ০৫ নভেম্বর ২০২৫ খ্রিঃ রাত ২২.৩০  ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন ভেংড়ী সাকিনন্থ জনৈক সাইফুল ইসলাম এর ভাটার কয়লার দোকানের সামনে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৩৭ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন, নগদ ৪,৭০০/- টাকা  এবং ০১টি ট্রাক জব্দ করা হয়।

২। গ্রেফতারকৃত আসামিদ্বয় মোঃ রবিউল ইসলাম (৫৫) (ট্রাক ড্রাইভার), পিতা-মৃত আব্দুল আজিজ, সাং-কাঁঠালবাড়ীয়া(শাহাজীপাড়া), ১নং ওয়ার্ড(রাজশাহী সিটি কর্পোরেশন), থানা-কাশিয়াডাঙ্গা (আরএমপি), জেলা-রাজশাহী, ২। মোঃ বাবুল শাহ্ (৬০) (ট্রাক হেল্পার), পিতা-মৃত সমিরুদ্দিন শাহ্, সাং-মাদারিপুর (পূর্বপাড়া), ৩নং ওয়ার্ড (গোদাগাড়ী পৌরসভা), থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।

৩।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে তারা দীর্ঘ দিন ধরে মাদকদ্রব্য হেরোইন ট্রাকে বহন করে নিজ হেফাজতে রেখে ঢাকাশহর ও বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল।

৪।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD