চলনবিল বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Spread the love

গোলাম মোস্তফা :
তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার পত্রিকাটির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে। চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক রাজুর লেখা “ সাংবাদিকের কলাম ” বইটির মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা আমিলিয়া জান্নাত, চলনবিল বার্তার নির্বাহী সম্পাদক গোলাম মোস্তফা প্রমূখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD