গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নারীদের যোগ্য করে গড়ে তুলতে বর্ণাঢ্য আয়োজনে গুরুদাসপুরের নাজিরপুর হাইস্কুল মাঠে বৃহস্পতিবার দিনভর নানা কর্মসূচিতে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইউএনও সালমা আক্তারের সভাপতিতে ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য দেন নাটোরের নবাগত জেলা প্রশাসক মিজ আসমা শাহীন।
স্থানীয় গার্ল গাইড কমিশনার নিগার সুলতানা রেখার নেতৃত্বে উপজেলার ৬০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫২০ নারী শিক্ষার্থী ওই ডে ক্যাম্পে অংশগ্রহণ করে প্রাত্যহিক জীবনের অনেক কিছু শিখতে ও জানতে পারেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গার্ল গাইডের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরা। এ সময় সহকারি কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
ডে ক্যাম্পের সাংস্কৃতিক অনুষ্ঠানে গুরুদাসপুর সরকারি পাইলট মডেল হাইস্কুল, চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ, মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়, রোকেয়া স্কুল এন্ড কলেজ, শহীদ মবিদুল মেমোরিয়াল হাইস্কুল ও চাঁচকৈড় শাহীদা কাশেম পৌর বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের চমকপ্রদ পরিবেশনায় মুগ্ধ হন প্রধান অতিথি।
চলনবিল বার্তা chalonbeelbarta.com