স্টাফ রিপোর্টার: অতি সম্প্রতি তাড়াশ প্রেস ক্লাবের নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে উক্ত প্রেস ক্লাব প্রতিষ্ঠার প্রায় ৪০ বছর পর এর পাকা ভবন নির্মিত হতে যাচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক ও বিশেষ অতিথি সাধারণ সম্পাদক সঞ্জিৎ কর্মকার। এছাড়া আরো উপস্থিত ছিলেন বর্ষীয়ান মুক্তিযোদ্ধা ও তাড়াশ প্রেস ক্লাবের অন্রতম প্রতিষ্ঠাতা গাজী আব্দুর রহমান, গাজী সাইদর রহমান সাজু, সাপ্তাহিক চলনবিল বার্তা সম্পাদক আবদুর রাজ্জাক রাজু, শিক্ষক অব্দুস সালাম, পল্লী বিদ্যুতের পরিচালক সামসুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি ও তাড়াশ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com