প্রেস বিজ্ঞপ্তি
গত শনিবার (১৬ মে ২০২০) ১২৩০ ঘটিকা হতে ১৬০০ ঘটিকা পর্যন্ত গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানাধীন সোনামুখী বাজারে বেশ কয়েকটি ঔষধের দোকানে অভিযান পরিচালনা করেন। এসময়ে উপ¯ি’ত ড্রাগ সুপার সিরাজগঞ্জ (দায়িত্ব প্রাপ্ত), সহকারী পরিচালক, মোঃ শেখ আহসান উল্লাহর এর তত্ত্বাবধানে মেয়াদ উর্ত্তীণ, অনিবন্ধিত, চিকিৎসকের সেম্পল বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়। এসকল অবৈধ ঔষধ ফার্মেসীতে রাখার অপরাধে উপ¯ি’ত সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ মোঃ আলাউদ্দিন ভূইয়া জনী এর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন অর্থ দন্ডে দন্ডিত করা হয়।
উল্লেখ্য, এসকল ফার্মেসি হতে রেজিস্ট্রার বিহীন ঔষধ ৭০,৪২৩ পিস, সেম্পল ঔষধ ৬২,৩১৩ পিস এবং মেয়াদ উর্ত্তীণ ঔষধ ৪১৬ পিস জব্দ করা হয়। উল্লেখিত ব্যক্তিদের ঔষধ আইন ১৯৪০ এর ২৭ ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭/৪৫ এবং ৫১ ধারায় সর্বমোট ১,৩৫,০০০/- জরিমানা করা হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com