সেরাজপুরের উন্নয়নের মাধ্যমে সেরাজুল হককে স্মরণ ও সম্মান করুন

Spread the love

মুহাম্মাদ কিরণ

কর্মবীর মওলানা এম সেরাজুল হকের গ্রাম সেরাজপুর।পূর্বে গ্রামটির নাম ছিল মরাসগুনা, আবার মোরশেদগুনাও বলা হয়। হক সাহেবের জীবদ্দশায় নাম পরিবর্তন করে সেরাজপুর রাখা হয়। গ্রামটি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ৭নং মাধাইনগর ইউনিয়নের অন্তর্গত। হক সাহেব মাধাইনগর ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান থাকা অবস্থায় ১৯৬৩ সালে মৃত্যুবরণ করেন। তাড়াশ উপজেলা সদরের অনতিদূরে উত্তরে গ্রামটি অবস্থিত। তাড়াশ উপজেলা সদর সংলগ্ন ভাদাশ গ্রামের পরেই সেরাজপুর গ্রাম। গ্রামটি ছোট। জনসংখ্যা কম। গ্রামটি শান্ত, ¯িœগ্ধ, সবুজ, শ্যামল। গ্রামের চতুর্দিকে বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ। গ্রামের ভেতর দিয়ে  উত্তর-দক্ষিণ সেরাজখাল রয়েছে। সেরাজপুর পাখি ডাকা একটি গ্রাম। তবে এ গ্রামের বেশির ভাগ মানুষ দরিদ্র ও কৃষিজীবি।

তাড়াশ উপজেলা সদর হতে যে পাকা সড়কটি ভাদাশ কবরস্থানের পশ্চিম পার্শ্ব দিয়ে উত্তরে ভোগলমান গিয়েছে, সেটি এই গ্রামের ভিতর দিয়েই চলে গেছে। ভাদাশ কবরস্থানে হক সাহেব শায়িত আছেন। সড়কে চলাচলকারী জনগণ তাঁর কবর দেখতে পান। গ্রামের দক্ষিণের পশ্চিম হক মোড় থেকে একটি পাকা সড়ক গ্রামের ভিতর দিয়ে পশ্চিম দিকে বিনসাড়া বাজারে গিয়েছে। পূবর্ হক মোড় থেকে আরেকটি পাকা সড়ক পূর্ব দিকে ধাপ-ওয়াশীনে গিয়েছে। যেখানে ৭নং মাধাইনগর ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন রয়েছে। হক সাহেব চেয়ারম্যান থাকাকালে সেখানে মাধাইনগর ইউনিয়ন কাউন্সিলের কার্যালয় স্থাপন করেন। সেরাজপুর গ্রামে সেরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। হক সাহেবের একমাত্র পুত্র মরহুম শামসুল হক সাহেব বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তিনি তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও  প্রধান শিক্ষক ছিলেন। গ্রামে একটি জামে মসজিদ ও একটি কবরস্থান রয়েছে। পাকা সড়কের ধারে ঈদগাহ অবস্থিত।

হক সাহেব চলনবিল জনপদের এক বিখ্যাত পুরুষ। তাঁর কর্মময় জীবনকে জানলে ও স্মরণে রাখলে আমাদের চেতনার স্তর আরও উচ্চতায় যাবে, চলার পথ হবে সমৃদ্ধ। বিখ্যাত ব্যক্তির গ্রামের উন্নয়ন আমরা সবাই চাই। বিখ্যাত ব্যক্তির গ্রাম অবহেলিত থাকবে তা কারও কাম্য নয়। হক সাহেবের গ্রামের উন্নয়ন করা হলে তা  তাঁকে জানা, স্মরণে রাখা এবং সম্মান করার একটি উত্তম ব্যবস্থা হতে পারে। সেরাজুল হকের গ্রাম সেরাজপুরের উন্নয়নের জন্য কয়েকটি প্রস্তাব পেশ করছি।

১.            মৌজার নাম এখনও মরাসগুনা আছে। সরকারীভাবে মৌজার নাম পরিবর্তন করে সেরাজপুর নামকরণ।

২.            পাকা সড়ক হতে সেরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা পাকাকরণ।

৩.           পাকা সড়ক হতে সেরাজপুর জামে মসজিদ পর্যন্ত রাস্তা পাকা করা।

৪.            পাকা সড়ক হতে হক সাহেবের বাড়ী পর্যন্ত রাস্তা পাকাকরণ।

৫.            পাকা সড়ক হতে  সেরাজপুর কবরস্থান পর্যন্ত রাস্তা পাকাকরণ।

৬.           সেরাজপুর ঈদগাহের উন্নয়ন।

৭.            সেরাজপুরকে পাখিবান্ধব গ্রাম ঘোষণা ও বাস্তবায়ন।

৮.           সরকারী শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠান, দপ্তর সেরাজপুরে স্থাপন।

 

 

৯.            তাড়াশ-সেরাজপুর-দেওড়া  আঞ্চলিক  পাকা সড়কটি সেরাজুল হক সাহেবের নামে নামকরণ।

১০.         সেরাজখাল পুনঃখননের মাধ্যমে উন্নয়ন।

১১.         সেরাজপুর গ্রামে খেলার মাঠ নেই। উক্ত গ্রামে খেলার মাঠ স্থাপন।

 

সম্প্রতি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে যে, সরকার প্রতি উপজেলায় একটি করে সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করবে, সেটি হক সাহেবের সম্মানে ও তার স্মৃতি রক্ষার্থে সেরাজপুর গ্রামে স্থাপন করা যেতে পারে। যেহেতু গ্রামটি তাড়াশ উপজেলা সদরের অতি নিকটবর্তী এবং উপজেলা সদরসহ চতুর্দিকের সহিত এর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত তাই সার্বিক বিবেচনায় অনুকুল পরিবেশ বিদ্যমান।

 

মুহাম্মাদ কিরণ : সমাজকর্মী , মোবাইল ফোন নং – ০১৭৩৬১৯১১১৯ ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD