তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে প্রথম বর্ষের ক্লাস উদ্বোধন

Spread the love

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ক্লাস উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজের অডিটোরিয়ামে প্রতিষ্ঠাতা ও জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ জাফর ইকবালের সভাপতিত্ব ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত ছাত্রী তানিশা ইয়াসমিন কথার বক্তব্য সকলকে মুগ্ধ করে। এছাড়াও বক্তব্য রাখেন দ্বিতীয় বর্ষের ছাত্রী মহুয়া সরকার ও নিশাত জাহান।অনুষ্ঠানে ছাত্রীদের দিকনির্দেশনা দিয়ে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ শাহাদত হোসেন, জেলার শ্রেষ্ঠ অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক আব্দুল হাকিম, আমিনুর রহমান টুটুল, জহুরুল ইসলাম, ফিরোজা ইয়াসমিন, সাব্বির আহমেদ, আবুল কালাম আজাদ প্রমুখ।
বক্তাগন নবীন শিক্ষার্থীদের কলেজের নিয়ম-কানুন মেনে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। পরে আনুষ্ঠানিকভাবে প্রথম বর্ষের ক্লাসের উদ্বোধন করা হয়। উল্লেখ্য সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রভাষক আরিফুর রহমান।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD