অনির্দিষ্ট কালের জন্য টেলিফোন সেবা বন্ধ

Spread the love

চলনবিল বার্তা ডেস্ক: তাড়াশ উপজেলা সদরে সরকারী বিটিসিএল এর সকল টেলিফোন সেবা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে।গত ৪ মাস পূর্বে তাড়াশ টেলিফোন এক্সচেঞ্জ এর মেশনটি বিকল হয়ে গেলে এই অচলাবস্থার সৃষ্টি হয় যা এখন পর্যন্ত চলছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ওই মেশিন নষ্ট হলে তা মেরামতের জন্য ঢাকায় নিয়ে গেলে অদ্যাবধি সেটা ওখানেই পড়ে আছে। কারণ, মেশিনটি এখনো মেরামত করা যায় নি। এদিকে টেলিফোন এক্সচেঞ্জ অচল হয়ে পড়ায় উপজেলা সদরের ৫০ জন সরকারি-বেসরকারি গ্রাহকের ল্যান্ডলাইন টেলিফোন সেট বন্ধ রয়েছে দীর্ঘদিন যাবৎ। টেলিফোন পরিসেবা বন্ধ হয়ে যাওয়ায় এখানকার এক্সচেঞ্জের কর্মকর্তা-কর্মচারীদেরও আর কোন পাত্তা নেই। বিশেষ উল্লেখ্য, তাড়াশে পূর্বের ২ শতাধিক টেলিফান গ্রাহকের বিপরীতে বর্তমানে তা ৫০জনেরও নীচে নেমে এসেছে।  আর দুর্নীতি ও অব্যবস্থাপনাই এই বিভাগের প্রধান ব্যাধি যা চরমে উঠে এখন উপজেলায় এটা বন্ধ হওয়ার পথে। তবে স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় পাবলিক সার্ভিস বন্ধ হয়ে গেলেও তাদের সরকারী সুযোগ-সুবিধা বহাল তবিয়তেই চলছে। কারণ হাতী মরলেও দাম লাখ টাকাই।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD