তাড়াশে পরিবর্তনের কার্যক্রম পরিদর্শন করলেন বিএনএফ পরিবীক্ষণ উপদেষ্টা

Spread the love

গোলাম মোস্তফা, বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে দরিদ্র সুফলভোগীদের গাভী পালন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পরিবীক্ষণ উপদেষ্টা ড. মো. জাকারিয়া। গতকাল শনিবার সকালে তাড়াশ পৌর এলাকার আসানবাড়ী গ্রামের ১০ জন সুফলভোগীর বকনা গরু সরাসরি তিনি পরিদর্শন করেন। এ সময় তিনি সুফলভোগীদের সাথে প্রকল্প কর্মসূচি প্রসঙ্গে কথা বলেন। এর আগে তিনি পরিবর্তন অফিসে মনিটরিং করেন এবং পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাখে আলোচনা করেন। উল্লেখ্য, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ বরাদ্দের অনুদানে এ বছর জুন মাসে বিনামূল্যে বকনা গরু পায় উপকারভোগীরা।
পরিবীক্ষণ উপদেষ্টা ডা: মো. জাকারিয়া বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পরিবর্তন’ দীর্ঘ ১৩ বছর যাবৎ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অনুদান পাচ্ছে। এছাড়াও দুইবার বিশেষ অনুদান দেওয়া হয়েছে। তিনি আশ^স্ত করেন, ভবিষ্যতেও অনুদান অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন পরিবর্তন সংস্থার পরিচালক আবদুর রাজ্জাক রাজু, উপপরিচালক মোছা. রোখসানা খাতুন, কর্মসূচি পরিচালক গোলাম মোস্তফা ও সাংবাদিক লুৎফর রহমান।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD