আরাফাত হোসেন :
বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নে হাটকড়ই বাজারে ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসার হল রুমে দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।এই মাদ্রাসায় প্রায় ৭০জন শিক্ষার্থী পড়াশোনা করেন।তার মধ্যে বালিকা মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ এর অধীনে ২০২৫-২০২৬ইং শিক্ষাবর্ষে ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসার মক্তব ও নাজারা বিভাগের শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।তার মধ্যে থেকে ১১ জন শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
সেই সময় উপস্থিত ছিলেন; মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রেজাউন নবী(মজনু), ৫নং ভাটগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বগুড়া বালিকা মাদ্রাসার শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্মকর্তা আব্দুল মুমিন, ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী আব্দুর রহিম, হাটকড়ই বাজার জামে মসজিদের খতিব মুফতি আতিকুল ইসলাম, আমড়া গোহাইল দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুনিরুল ইসলাম, হাটকড়ই বাজার মাদানিয়া কওমী মাদ্রাসার পরিচালক মুফতি মোসাদ্দিকুর রহমান, হাটকড়ই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সহ অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com