চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

Spread the love

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ চিকিৎসকের নমুনা ওষুধ সংরক্ষণ এবং অভিনব পন্থায় একটি ওষুধের প্যাকেট অন্য ওষুধ রেখে বিক্রি করায় দুই ফার্মেসীকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়।
বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কের পাশে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এসময় পাবনা ওষুধ প্রশাসনের সহকারি পরিচালক মিঠুন সাহা পস্থিত ছিলেন।

অভিযানে পৌর সদরের পুরাতন বাজার হাসপাতাল গেট সংলগ্ন মানতাশা ফার্মেসির সাইফুল ইসলামকে ৩০ হাজার টাকা ও ও মতিন ফার্মেসির আঃ মতিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কয়েকটি ফার্মেসীকে বিক্রয় নিষিদ্ধ চিকিৎসকের নমুনা ওষুধ রাখার কারণে সতর্ক করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, মানতাশা ফার্মেসীতে ফার্মেসী মালিক অভিনব কায়দায় এক প্যাকেটের ওষুধ অন্য প্যাকেটে রেখে, মেয়াদ উত্তীর্ণ ওষুথ বিক্রি করে ভোক্তাদের সাথে প্রতারণা করছিলেন। যা দন্ডনীয় অপরাধ। ওষুধ ব্যবসায় ইতিপূর্বে এরকম প্রতারণা তিনি দেখেননি। এক ওষুধের বক্সে অন্য ওষুধের লেবেল লাগিয়ে বিক্রি করা হচ্ছিল এই ফার্মেসীতে।একই সাথে এই ফার্মেসিতে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। পাবনা জেলা ওষুধ প্রশাসনের সহকারি পরিচালক মিঠুন সাহা জানান, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

চাটমোহরে প্রতিবেশির লাঠির আঘাতে দিনমজুরের মৃত্যু
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশির বাঁশের লাঠির আঘাতে আহত আব্দুল বারেক ওরফে বাকি (৪০) নামের এক দিনমজুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত আব্দুল বারেক বাকি উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই দক্ষিণপাড়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। গত শনিবার সকালে মারপিটের ওই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত শনিবার আব্দুল বারেকের একটি ছাগল বাড়ির পাশের একটি পুকুরে গোসল করাতে নিয়ে গেলে প্রতিবেশি জাহের মোল্লার ছেলে রবিউল ইসলাম রবি বাধা দেন। এনিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় রবিউল ইসলামের ছেলে ওয়াসিম ও স্ত্রী রেশমা এসে বাকিতে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে রেশমা মোটা বাঁশ লাঠি দিয়ে বাকির মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ৪ দিন মৃত্যু সাথে পাঞ্জা লড়ে বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল বারেক বাকি।
বৃহস্পতিবার নিহত ব্যক্তির লাশ বাড়িতে আসার পর হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পালিয়ে যায় অভিযুক্ত রবি ও তার পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃত্যুর সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্ত শেষে রাজশাহী থেকে নিয়ে আসা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD