ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড ও জরিমানা 

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ডাবলু (৩২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার রাত ৮ টার দিকে পৌর এলাকার কালিবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত যুবক কালীবাড়ি আদর্শ গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৮ এর ৩৬(৫) ধারায় ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।অভিযানের সময় থানার এসআই আলামিন ও এরশাদ আলী উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD