যমুনা সেতু পশ্চিম থানা এলাকা হতে ১৫৯০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

১।এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায় গত ১৭ জুন ২০২৬ খ্রি. দুপুর ১৩.৩০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানার সামনে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫৯০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

২। গ্রেফতারকৃত আসামি ১। মোহাম্মদ সালমান(৩০), পিতা-মোঃ ইসহাক, সাং-উত্তর ডিককুল, সদর, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।

৩।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবত অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে সংগ্রহ পূর্বক নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছে।

৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD