তাড়াশে মানববন্ধন

Spread the love
রাশিদুল হাসান তাড়াশ:
অধিকার আদায়ে আমরা সবাই একসাথে স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে মানববন্ধন করেছেন অর্ধশতাধিক ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ।সোমবার (১১ মে) দুপুরে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির আয়োজন করে তাড়াশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. রেজাউল করিম শামীম, মো. সোহেল রানা, মো. আরিফুল ইসলাম, ইমদাদুল হক, মো. আনিস ও মো. আব্দুল আলিমসহ অন্যান্য প্রতিনিধিরা।এ সময় বক্তারা বলেন, চিকিৎসা প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। তাই কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সম্মানজনক পরিবেশ সৃষ্টি এবং একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা।মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. রেজাউল করিম শামীম বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা সবসময় মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবায় অবদান রেখে চলেছেন। আমরা দালাল নই, আমরাও মানুষ।তিনি আরও বলেন বর্তমান সময়ে চিকিৎসা প্রতিনিধিরা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাই এ পেশাকে সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD