ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (১ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক ফেডারেশনের ভাঙ্গুড়া শাখার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে ভাঙ্গুড়া বাজার চত্বরে জাতীয় ও মে দিবসের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ভাঙ্গুড়া শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অপর দিকে একই সময় সিএনজি মালিক সমিতির আয়োজনে ১লা মে দিবস পালন করেন।একটি বর্ণাঢ্য র‍্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।বিকাল তিনটায় ভাঙ্গুড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আলা মিন হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD