নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ

Spread the love
নাটোর প্রতিনিধি:
নাটোরে সিএমএসএমই নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ ও আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের সাহারা কনভেনশন হলে সোনালি ব্যাংক পিএলসি, নাটোর এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী-এর নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খাঁন। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (পরিদর্শন) মো. নাজিম উদ্দিন ও সোনালি ব্যাংকের জিএম (ইনচার্জ) মো. শওকত জামান। সভাপতিত্ব করেন ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আহসান রেজা।বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সহজ শর্তে ঋণ ও ব্যাংকিং বিষয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি। এতে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রায় ১০০ জন নারী উদ্যোক্তা অংশ নেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD