নুরুল ইসলাম বাবুল:
পাবনার ফরিদপুরে গতকাল শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবে মোল্লা আলী আছগারের সভাপতিত্বে ও খান-এ-সবুরের সঞ্চালনায় প্রত্যয় সাহিত্য পরিষদ আয়োজিত নিয়মিত মাসিক ৯২তম সাহিত্যসভা অনুষ্ঠিত হয় ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে রমজান ও একুশের উপর স্বরচিত কবিতা পাঠ করেন কবি শামছ উদ্দিন , সুরভী খাতুন, আতিকুর রহমান, সৈকত হোসেন, শাহরিয়ার আকবর, আসিফ আলী, শাহরিয়া হোসেন , খান-এ-সবুর, খন্দকার আশরাফুজ্জামান, মোল্লা আলী আছগার প্রমুখ । সাহিত্য বিষয়ে কথা বলেন খন্দকার আশরাফুজ্জামান এবং পঠিত কবিতাগুললো নিয়ে আলোচনা করেন মোল্লা আলী আছগার ।
কবিতা পাঠ শেষে কবিরা নিজের মতো করে ইসলামী গান পরিবেশন করেন। শেষে আগামী বুধবার ইফতার মাহফিলের সিদ্ধান্ত নিয়ে আসরের সমাপ্তি ঘোষনা করা হয় । উল্লেখ্য প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার প্রত্যয় সাহিত্য পরিষদ এই সাহিত্য আসরের আয়োজন করে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com