আরিফুল ইসলাম: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (২৩জুন) সকালে তাড়াশ উপজেলা আ’লীগের আয়োজনে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ গেট থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সামাদের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোক্তার হোসেন, এডভোকেট নুরুল ইসলাম,হোসনেআরা নাসরিন লাভলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু, মর্জিনা ইসলাম, সাংগঠনিক খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান জর্জিয়াস মিলন রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মহিলা নেত্রী মনোয়ারা খাতুন মিনি, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লুৎফর কবির লিমন, যুব মহিলালীগের সভাপতি শায়লা পারভীন, ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ প্রমূখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com