আবারো আঃলীগের মনোনয়ন পেলেন আঃ আজিজ

Spread the love
ছোটন আহমেদ , তাড়াশ প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে ২য় বারের মতো আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।  সেই উপলক্ষে মঙ্গলবার বিকেলে অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ সড়ক পথে ঢাকা থেকে তাড়াশ আসার পথে সলংগা থেকে উপজেলা আওয়ামীলীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রায় ১হাজার মোটরসাইকেলের বহর দিয়ে স্লোগান দিতে দিতে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাড়াশ দলীয় কার্যালয়ে নিয়ে আসেন । এরপর  উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলকে নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD