Thursday , 16 April 2026
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্যসেবা
  • শিক্ষাঙ্গন
  • ফিচার
  • ধর্ম
  • অপরাধ-আদালত
  • নারী ও শিশু
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • মিডিয়া

চলনবিল বার্তাচলনবিল বার্তা chalonbeelbarta.com

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • চলনবিল
    • উল্লাপাড়া
    • গুরুদাসপুর
    • চাটমোহর
    • তাড়াশ
    • ফরিদপুর
    • বড়াইগ্রাম
    • ভাঙ্গুড়া
    • রায়গঞ্জ
    • শাহজাদপুর
    • সিংড়া
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • স্বাস্থ্যসেবা
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • ভ্রমণ
    • প্রবাস
    • বিশেষ খবর
    • ফিচার
    • শিক্ষাঙ্গন
    • মিডিয়া
    • নারী ও শিশু
    • অপরাধ-আদালত
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ধর্ম
    • ভিডিও সংবাদ
    • ছবিতে সংবাদ

শাওয়াল মাসের ছয় রোজার গুরুত্ব ও ফজিলত

May 9, 2022 751 Views

Spread the love
 
মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ  :
মহান আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁরই ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু তায়ালা বলেছেন, ‘আমি জিন ও মানবজাতিকে একমাত্র আমারই ইবাদতের জন্য সৃষ্টি করেছি।’ (সূরা জারিয়াত, আয়াত ৫৬)। আল্লাহর একান্ত ইচ্ছা তাঁর প্রত্যেক বান্দা তাঁরই ইবাদত সম্পন্ন করার মাধ্যমে ইহ ও পরকালীন জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবে। ইবাদত মূলত দুই প্রকার। ফরজ ইবাদত; যেমন- নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি। নফল ইবাদত; যেমন- নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দরুদ শরিফ, দান-খয়রাত, নফল রোজা রাখা ইত্যাদি।
মানবজাতি মূলত তখনই মহান আল্লাহর কাছে প্রকৃত সম্মানিত ও প্রিয় হবে, যখন তার প্রতিটি কাজ হবে একমাত্র আল্লাহরই উদ্দেশে। সুখে-দুঃখে একমাত্র তাঁরই ইবাদত করবে, তাঁকেই ভালোবাসবে। তাঁরই নৈকট্য লাভের চেষ্টায় সব সময় ব্যস্ত থাকবে। ফরজ ইবাদত সুসম্পন্ন করার সঙ্গে সঙ্গে নফল ইবাদতে অধিক মনোযোগী হবে। নফল ইবাদতগুলোর মধ্যে নফল রোজা বান্দাকে অতি সহজেই মহান আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেয়। কারণ, রোজা এমন একটি ইবাদত, যা জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য ঢালস্বরূপ এবং এর প্রতিদান স্বয়ং আল্লাহ নিজেই দিয়ে থাকেন বলে হাদিসে কুদসিতে সুস্পষ্টভাবে বলা হয়েছে। রমজান চলে যাওয়ার পরও বান্দাহ যেন সিয়াম সাধনা অব্যাহত রাখেন সে জন্য প্রতি চান্দ্রমাসের ১৩ থেকে ১৫ তারিখের রোজা, আশুরার রোজা, ৯ জিলহজ আরাফার দিনের রোজা, ঈদে মিলাদুন্নবী (সা.)-এর রোজাসহ অন্যান্য নফল রোজার বিধান দিয়েছেন প্রিয়নবী হজরত মুহাম্মদ মোস্তফা (সা.)। ফরজ নামাজের কমতিগুলো পূরণ করতে যেমন নফল নামাজ রয়েছে, তেমনি ফরজ রোজার পরও শাওয়ালের সুন্নত রোজা রয়েছে রমজানের পূর্ণতা প্রদান করতে। রোজাদার যদি অনর্থক বাক্যালাপ, কুদৃষ্টি পাপাচার-কামাচার প্রভৃতি কাজ থেকে সম্পূর্ণ বাঁচতে না পারে, তাহলে তার রোজার সাওয়াব কমে যায়। আর কমতির সাওয়াব পূর্ণ করতেই শাওয়ালের ছয়টি রোজাসহ বছরজুড়েই রয়েছে নানা উপলক্ষে নফল রোজা। এ শাওয়াল মাসের ছয়টি রোজার মাধ্যমে রমজানের রোজার শুকরিয়া আদায় করা হয়। যখন কোনো বান্দার আমল আল্লাহ কবুল করেন, তখন তাকে অন্য নেক আমলের তাওফিক দেন। সুতরাং এ রোজাগুলো রাখতে পারা রমজানের রোজা কবুল হওয়ার সুলক্ষণও বটে। রসুলুল্লাহ (সা.) নিজে এ রোজা রাখতেন এবং সাহাবায়ে কিরামদের রোজা রাখার নির্দেশ দিতেন। জলীলুল কদর সাহাবি হজরত আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি রমজানের রোজা রাখল, অতঃপর শাওয়ালের ছয়টি রোজা রাখল, সে যেন সারা বছরই রোজা রাখল।’ (মুসলিম শরিফ, হাদিস ৮২২)।
এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরাম বলেন, রমজানের ৩০টি রোজার সঙ্গে শাওয়ালের ছয়টি রোজা যুক্ত হলে মোট রোজার সংখ্যা হয় ৩৬টি। আর প্রতিটি পুণ্যের জন্য ১০ গুণ পুরস্কারের কথা উল্লেখ রয়েছে কোরআনুল কারিমে। সূরা আনআমের ১৬০ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি একটি পুণ্য কাজ করল, সে ১০ গুণ সাওয়াব পাবে।’ এ হিসাবে যে ব্যক্তি রমজানের এক মাস রোজা রাখল, সে ১০ মাস রোজা রাখার সাওয়াব পাবে। আর ছয়টি রোজার ১০ গুণ ৬০ দিন। অর্থাৎ দুই মাস। আর এ দুই মাস মিলে ১২ মাস রোজার সাওয়াব। তাহলে ৩৬টি রোজার ১০ গুণ হলে ৩৬০টি রোজার সমান (এটি পুরস্কারের দিক থেকে)। অর্থাৎ সারা বছর রোজার সমান সাওয়াব হবে।’ সুবহান আল্লাহ!! হজরত সাওবান (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘রমজানের রোজা ১০ মাসের রোজার সমতুল্য আর (শাওয়ালের) ছয় রোজা দুই মাসের রোজার সমান। সুতরাং এ হলো এক বছরের রোজা।’ (নাসায়ি শরিফ, ২য় খণ্ড, পৃষ্ঠা. ১৬২)।
 হজরত উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলাম, ‘ইয়া রসুলুল্লাহ, আমি কি সারা বছর রোজা রাখতে পারব?’ তখন রসুলুল্লাহ (সা.) বললেন, ‘তোমার ওপর তোমার পরিবারের হক রয়েছে। কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখ এবং রমজান-পরবর্তী শাওয়ালের ছয়টি রোজা রাখ, তাতেই সারা বছর রোজা রাখার সওয়াব পাবে।’ (তিরমিজি শরিফ, খণ্ড, ১ পৃ. ১৫৭)।
নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দাহরা আল্লাহর বন্ধু হয়ে যান। তাই আসুন, আমরা যারা সুস্থ, আমরা আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ করোনাভাইরাসের এ মহামারীতে ৩০টি রোজা রাখার তাওফিক দিয়েছেন এখন আমরা শাওয়ালের  ছয়টি নফল রোজা আদায় করি। মহান আল্লাহ আমাদের সকলকে কুরআন ও সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা  করার তাওফিক দান করুন। আমিন!!
লেখক : তরুণ আলোচক ও গবেষক 
মুফতি খোন্দকার ক্বারী মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম আবদুল্লাহ । 
সচিব দাওয়াহ : কুরআন মজলিস বাংলাদেশ ।
সদস্য : জাতীয় মুফাসসির পরিষদ বগুড়া জেলা  ।
সাবেক সম্পাদক : অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ  ২৬ ।
Attachments area

Please follow and like us:
fb-share-icon
Tweet
Pin Share
2022-05-09
khabor

Related Articles

উল্লাপাড়ায় নানা  আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

April 15, 2026

গুরুদাসপুরে ৮ টাকার রং চা ফিরল ৫ টাকায়

April 15, 2026

ভাঙ্গুড়া স্বেচ্ছাসেবক লীগের নেতা সুমন গ্রেফতার 

April 15, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরাতন সংবাদ

সর্বশেষ সংবাদ

  • উল্লাপাড়ায় নানা  আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
  • গুরুদাসপুরে ৮ টাকার রং চা ফিরল ৫ টাকায়
  • ভাঙ্গুড়া স্বেচ্ছাসেবক লীগের নেতা সুমন গ্রেফতার 
  • তাড়াশে  বিনামূল্যে বীজ ও সার বিতরণ 
  • তাড়াশে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর মাঝে উন্নত জাতের ছাগী বিতরণ
  • অপরিচ্ছন্ন ও অব্যবস্থাপনা রেখেই তাড়াশে উদ্বোধন হচ্ছে মডেল মসজিদ 
  • ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা
  • (no title)
  •   তাড়াশে আনন্দঘন পরিবেশে  উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ 
  • মাইক্রোবাসে মহড়া দেয়ায় পদ গেল ছাত্রদল নেতার

ক্যাটাগরী

  • Breaking News
  • Slider
  • Uncategorized
  • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ধর্ম
    • ফিচার
    • মিডিয়া
    • লাইফস্টাইল
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্যসেবা
  • অপরাধ-আদালত
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চলনবিল
    • উল্লাপাড়া
    • গুরুদাসপুর
    • চাটমোহর
    • তাড়াশ
    • ফরিদপুর
    • বড়াইগ্রাম
    • ভাঙ্গুড়া
    • রায়গঞ্জ
    • শাহজাদপুর
    • সিংড়া
  • ছবিতে সংবাদ
  • জাতীয়
  • নারী ও শিশু
  • প্রবাস
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • বিনোদন
  • বিশেষ খবর
  • ভিডিও সংবাদ
  • ভ্রমণ
  • রাজনীতি
  • লীড নিউজ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
    • খুলনা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • ঢাকা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • রংপুর বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • সিলেট বিভাগ

ছবিতে সংবাদ

সম্পাদক মন্ডলীর সভাপতি


এম. রহমত উল্লাহ

প্রকাশক ও সম্পাদক


আবদুর রাজ্জাক রাজু

সম্পাদক ও গ্রাফিক্স

নির্বাহী সম্পাদক: গোলাম মোস্তফা
ব্যবস্থাপনা সম্পাদক: এস.এম সনজু কাদের
গ্রাফিক্স: মো: মনিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

পরিবর্তন, তাড়াশ, সিরাজগঞ্জ। তাড়াশ থেকে প্রকাশিত । ফোন: ০৭৫২৮-৫৬২৮৩ মোবাইল: ০১৭১৬-১৮৭৩৯২, ০১৭৭৪-৯৫৯৩৫৩ ইমেইল: chalonbeelbarta@gmail.com

Web Design, Development & Hosted by ALLITBD.COM

Website Design, Developed & Hosted by ALL IT BD