১৭ আগষ্ট বোমা হামলার প্রতিবাদে তাড়াশে আলোচনা সভা

Spread the love

এম এ মাজিদ, তাড়াশ থেকে:
২০০৫ সালের ১৭ই আগস্ট, বাংলাদেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম চৌধুরী ,সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদুৎ, মহিলা আওয়ামীলীগ নেত্রী সবিতা রানী টুনিসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD