তাড়াশে ঝুকিপূর্ণ বিদ্যুতের লাইন

Spread the love

 

তাড়াশের সর্বত্র বিদ্যুতের খুঁটিতে রাশি রাশি ঝুলন্ত তার। এর সাথে আছে অসংখ্য ক্যাবল লাইনের তারও । এসবের বহু লাইন যানবাহন ও পথচারী চলাচলের  সড়ক ক্রস করেছে। এগুলোর লাইটপোষ্ট তথা বিদ্যুতের খুঁটিতে স্তুপাকার তারের নীচে কোন নিরাপত্তা জাল (নেট) না থাকায় ঝড়, বৃষ্টি, বাতাস, অগ্নিকান্ড, গাছের ডালপালার আঘাত  কিংবা উঁচু পরিবহন গাড়ীর সংস্পর্শে যে কোন সময় বিস্ফোরণ ঘটে সংঘটিত হতে পারে মারাত্মক দুর্ঘটনা।ক্ষতি হতে পারে বিপুল জানমালের।  অথচ এদিকটায় সংশ্লিষ্ট বিভাগের কোন খেয়াল বা দৃষ্টি আছে বলে মনে হয় না।তাছাড়া ভবিষ্যতে বিদ্যুত লাইন উপর দিয়ে না টেনে মাটির নীচ দিয়ে টানা নিরাপদ বলে কর্তৃপক্ষ ভেবে দেখতে পারে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD