তাড়াশে পরিত্যক্ত বাড়ি থেকে লাশ উদ্ধার

Spread the love

 

গোলাম মোস্তফা :উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের ক্ষীরসিন গ্রামের আবু বক্কার নামে এক কৃষকের পরিত্যক্ত বাড়ি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। নিহতের নাম হেলাল উদ্দিন (৪৫)। তার বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর গ্রামে।
তাড়াশ থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় এক দশক আগে দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে সামন্তকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই থেকে যান হেলাল উদ্দিন। পরবর্তীতে একই গ্রামের হাশেমের মেয়ে হামিদা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। এরপর প্রথম স্ত্রীর পরিবার তার বিরুদ্ধে মামলা করেন। এই নিয়ে পারিবারিক কলহ চলছিল। (১৩ আগস্ট) বৃহস্পতিবার দিবাগত রাতে ঝগড়ার এক পর্যায়ে বাড়ি থেকে বেড়িয়ে যান হেলাল উদ্দিন। (১৪ আগস্ট) শুক্রবার সকালে ক্ষীরসিন গ্রামের আবু বক্কারের পরিত্যক্ত বাড়িতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা জেনারেল মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD