তাড়াশ হাসপাতালের অফিস সহকারী করোনায় আক্রান্ত

Spread the love

লুৎফর রহমান : তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী মনিরুজ্জামান বাবলু (৩৬) করোনা ভাইরাস (কোভিট-১৯) শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত অফিস সহকারী তাড়াশ পৌর এলাকার কাউরাইল গ্রামে মৃত গোলবার হোসেন ছেলে।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জামাল মিঞা শোভন। হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) ওই অফিস সহকারী বাবলু নমুনা সংগ্রহ করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার (৩১ মে) বিকালে আসা প্রতিবেদনে তার শরীরে করোনা পজিটিভ আসে। যখন এ প্রতিবেদন হাসপাতালে পৌঁছে তখন করোনা আক্তান্ত তিনি কর্মস্থলে ছিলেন। এ প্রসঙ্গে তাড়াশ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জামাল মিঞা শোভন বলেন, অফিস সহকারী মনিরুজ্জামান বাবলুকে তার বাড়িতে পাঠিয়ে একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD