চলনবিল বার্তা ডেস্ক: তাড়াশ সদরে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বার্তা সস্বলিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
অতি সম্প্রতি ১৬ ফুট দীর্ঘ ও ১২ ফুট প্রস্থ সুদৃশ্য ওই বিলবোর্ড স্থাপন করা হয়েছে তাড়াশ-ভুইয়াগাঁতী রোডের পাশে তাড়াশ বাঁশ বাজারের দক্ষিণ-পূর্ব কোনে পূর্ব ওয়াপদা বাঁধের দক্ষিণের মাথায়। বোর্ডে লেখা আছে: রুখতে নভেল করোনা – জাগুক সমাজ চেতনা। নভেল করোনা ভাইরাস প্রতিরোধে শুধু এখুনি নয়, আগামী দিনগুলিতেও সবাইকে সজাগ ও সচেতন থেকে যথারীতি ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নিয়মকানুন মেনে চলতে হবে। উল্লেখ, তাড়াশের পরিবর্তন সংস্থার সৌজন্যে স্থাপিত এই বিলবোর্ডের প্রচারে রয়েছে সাপ্তাহিক চলনবিল বার্তা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com