মো: ফারুক আহমেদঃ সিরাজগঞ্জ জেলায় এই সর্বপ্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম। তিনি বেলকুচি উপজেলার রজব আলী।
উক্ত কর্মকর্তা জানান,রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার পর ওই বৃদ্ধসহ বেশ কয়েকজনের রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে বৃদ্ধ রজব আলীর শরীরে করোনা ভাইরাস পজিটিভ। অন্য সবগুলো রিপোর্ট নেগেটিভ এসেছে। রজব আলীই জেলায় প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হলেন। গত রবিবার রাতে সিভিল সার্জন সিরাজগঞ্জ এ বিষয়টি নিশ্চিত করেন। বেললকুচি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রহমতুল্লাহ জানান, প্রায় ১০ দিন আগে ওই বৃদ্ধ যার নাম রজব আলী (৬৫)করোনার উপসর্গ নিয়ে নারায়নগঞ্জ থেকে নিজ বাড়ী শাহজাদপুর উপজেলার এনায়েতপুরে এসেছিলেন। অসুস্থ থাকায় প্রথমে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। কিন্তু তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। ওই বৃদ্ধ বেলকুচির গোপরেখী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে সাস্থ্য বিভাগের টিম খোঁজ পেয়ে পলায়নরত ওই বাড়িতেই তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গত ২১ এপ্রিল রাজশাহী মেডিকেল থেকে পাঠানো প্রতিবেদনে ওই বৃদ্ধের শরীরে করোনা পজিটিভি এসেছে। একারণে বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com