১০টি সেতুর সংযোগ সড়ক নাই

Spread the love

গোলাম মোস্তফা : সিরাজগঞ্জের তাড়াশে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে নির্মিত ১০টি সেতুর সংযোগ সড়ক না থাকায় সেতুগুলো ব্যবহারে লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

প্রকল্প বাস্তবায়ন দপ্তর সূত্রে জানা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থ বছরে গ্রামীণ রাস্তায় ১২টি সেতু নির্মাণের জন্য প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়। সরেজমিনে দেখা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের সান্দুরিয়া গ্রামের সান্দুরিয়া খালের ওপর নির্মিত সেতুটি গ্রামবাসি একপাশে তাল গাছের গুল আরেক পাশে ইউক্যালিপটাস গাছের গুল ফেলে তা ব্যবহার করছেন। অন্যদিকে তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর গ্রাম এলাকায় সাইট খালের ওপর নির্মিত সেতুটি পরিত্যক্ত অবস্থায় পরে আছে। অনুরুপ চিত্র বাকি ৮টি সেতুরও। এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুন বলেন, ইতোমধ্যে সংযোগ সড়ক বিহীন সেতুগুলোর তালিকা সংশ্লিষ্ট উর্দ্ধত্বন দপ্তরে পাঠিয়ে সড়ক নির্মানের জন্য যোগাযোগ অব্যহত রেখেছেন।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD