স্টাফ রিপোর্টার : তাড়াশ পৌর সদরে নানা রঙের রঙীন টবের আলো, সদরের বিভিন্ন রাস্তার মোড়ে বড় লাইট পোস্ট ইত্যাকার আয়োজনে ঝলমলে রাত্রি যখন দারুন উপভোগ্য- অপরদিকে যুগপৎ পৌর সদরের প্রায় সবগুলো রাস্তাই ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। যাত্রী সাধারণ, পদচারী ও যানবাহনসমূহের নাভিশ^াস অবস্থা।
পৌর সদরের এসব রাস্তা পথের করুণ দুর্দশা দীর্ঘদিনের। কোন রাস্তাতেই ভালভাবে যানবাহন চলাচল করতে পারে না। পায়ে হাঁটাও কষ্টকর। ফলে জনদুর্ভোগের শেষ নেই। রঙীন আলোর ব্যবস্থার মতো সুন্দর রাস্তা-সড়ক তৈরীর জন্য পৌর কর্তৃপক্ষ উদ্যোগ নেবে বলে পৌরবাসী আশা করে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com