ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এবার ২১টি মন্দিরে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে | এজন্য প্রতীমা তৈরির কাজও এগিয়ে চলেছে | বৃহস্পতিবার উপজেলার মেন্দা কালিবাড়ি মন্দিরের আটচালায় প্রতীমাসহ ২১ টি পূজা মন্ডপ তৈরি কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ | এসময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে তিনি কুশল বিনিময় করেন ও খোঁজ খবর নেন। তখন সহকারী কমিশনার(ভূমি) নুসরাত জাহান,উপজেলা …
Read More »জাতীয়
চাটমোহরে খাসজমির বসতবাড়ি থেকে ভূমিহীন নারীকে উচ্ছেদের অপচেষ্টা
চাটমোহর (পাবনা) প্রতিনিধি পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালীপুর গ্রামে সরকারি খাসজমিতে বসবাসরত এক ভূমিহীন নারীকে উচ্ছেদের অপচেষ্টা করা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এলাকার প্রভাবশালী রুহুল-আলামিন গং ওই খাসজমি দখলে নিতে অপচেষ্টা চালাচ্ছেন বলে ভুক্তভোগি নারী ও এলাকাবাসী জানান। অসহায় ওই ভূমিহীন নারী হলেন রমিজা খাতুন (৬০)। স্বামী আনার আলী অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছেন। ভুক্তভোগি নারী মঙ্গলবার …
Read More »তাড়াশে জমিসংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট
তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর গ্রামে জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর, মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে।এ ঘটনায় তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ আব্দুল হালিম মন্ডল (৬০)।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল হালিম মন্ডল গত ০৬ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল …
Read More »সগুনা সার সংকটে কৃষকের হতাশা
চাহিদার তুলনায় সরবরাহ কম, একশ্রেণির প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে সার সংগ্রহ করে অবৈধ পথে বিক্রির অভিযোগ সগুনা প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ চরকুশাবাড়ি সবুজ পাড়া এলাকায় কৃষকদের মধ্যে সার না পাওয়ায় দেখা দিয়েছে চরম হতাশা। কৃষি মৌসুমে জমিতে প্রয়োজনীয় সার প্রয়োগ করতে না পারায় অনেক কৃষক দুশ্চিন্তায় পড়েছেন। স্থানীয় কৃষকদের অভিযোগ, চাহিদার তুলনায় সার সরবরাহ কম থাকায় সাধারণ কৃষকরা দিনের পর দিন …
Read More »বড়াইগ্রামে নির্মানাধীন টয়লেট থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৬দিন পর নির্মানাধীন একটি টয়লেট থেকে শফিকুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর মহল্লার নির্মানাধীন একটি ঘরের ভেতরে থাকা টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম (৩৫)বনপাড়া পৌরসভার কালিকাপুর আদর্শ গ্রামের মৃত শহিদুল ইসলাম শহীদের ছেলে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম ও নিহতের …
Read More »তাড়াশে শাহ্ শরিফ জিন্দানি মাজারের দানবাক্সে মিলল ১০ লাখের বেশি টাকা
সোহাগ হোসেন,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক শাহ শরিফ জিন্দানি (রহ.) মাজারের দানবাক্সে তিন মাসে জমা পড়েছে ১০ লাখ ১৪ হাজার টাকা। সোমবার দুপুরে দানবাক্স খোলার পর দিনভর গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে এ টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। মাজার পরিচালনা কমিটি ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার জোহরের নামাজের পর নির্ধারিত নিয়ম অনুযায়ী দানবাক্সের তালা …
Read More »তাড়াশে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক কারবারিরা হলেন, তাড়াশ পৌর এলাকার উত্তরবাধ মহল্লার মো. গোলাপ হোসেনের ছেলে মো. সেলিম রেজা (৩৫), একই মহল্লার মৃত হাছেন আলীর ছেলে মো. হাফিজুর রহমান (৩২) ও জাহাঙ্গীরগাতী দক্ষিণ পাড়ার মো. আহের আলী …
Read More »উল্লাপাড়ায় শুরু হয়েছে খিরা আবাদ
উল্লাপাড়ায় শুরু হয়েছে খিরা আবাদ ডাঃ আমজাদ হোসেন, উল্লাপাড়া প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখন খিরা আবাদ শুরু হয়েছে। বেশি হারে ফলন মেলে এমন জাতের বীজ জমিতে বুনছেন। উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে এবারের মৌসুমে মোট ৩৭৫ হেক্টর জমিতে খিরা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে খরিপ-২ মৌসুমে ১৫ হেক্টরে আর রবি মৌসুমে ৩৬০ হেক্টর জমিতে খিরা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উপজেলার …
Read More »তাড়াশে সুফলভোগীদের মাঝে ক্ষুদ্র ব্যাবসার মালামাল বিতরণ
লুৎফর রহমান, তাড়াশ: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক অনুদানে সিরাজগঞ্জের তাড়াশেসুফলভোগীদের মাঝে ক্ষুদ্র ব্যাবসার মালামাল বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে ক্ষুদ্র মালামাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুশরাত জাহান। ক্ষুদ্র ব্যাবসার মালামাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারী উন্নয়ন সস্থা পরিবর্তনের সহ সভাপতি মো : আমিরুজ্জান।অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবর্তন সংস্থার …
Read More »তাড়াশে ক্ষুদ্র ব্যবসার মালামাল বিতরণ
গোলাম মোস্তফা, বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তনের উদ্দ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ব্যবসার মালামাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পাবলিক লাইব্রেরী চত্বরে ২০ জন ব্যবসায়ীর হাতে মালামাল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, পরিবর্তন সংস্থার …
Read More »
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com