চলনবিল

রায়গঞ্জে করোনায় ২ জনের মৃত্যু আক্রান্ত ১১২ জন

আব্দুল কুদ্দুস তালুকদার : গত বৃহস্পতিবার রাত ১১টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে মারা গেলেন রায়গঞ্জ উপজেলাধীন সোনাখাড়া ইউপির পুল্লা গ্রামের মাওলা বক্স সরকারের ২য় পূত্র জিল্লুর রহমান সরকার ওরফে জেল (৬৪)।  ইসলামী ফাউন্ডেশনের উপজেলা টিম তার জানাজা শেষে নিমগাছি কবরস্থানে পরদিন শুক্রবার বেলা সাড়ে এগারটায় দাফনপর্ব সারেন। তিনি স্ত্রী, দুই পূত্র, দুই কন্যাসহ বহু আত্মীয় – স্বজন, গুনগ্রাহী …

Read More »

তাড়াশে মুক্তিযোদ্ধা কমান্ডারসহ চারজন করোনায় আক্রান্ত বেড়ে ৩১

বিশেষ প্রতিনিধি : তাড়াশ উপজেলায় মুক্তিযোদ্ধা কমান্ডারসহ নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত রোববার (২৬জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিঞা শোভন। নতুন করোনা আক্রান্তরা হচ্ছেন – তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী আরশেদুল ইসলাম, জাতীয়করণকৃত সংস্থা গ্রামীণ ব্যাংক, তাড়াশ শাখার ম্যানেজার আজিজুর রহমান, গ্রামীন ব্যাংকের কর্মকর্তা আশরাফুল ইসলাম …

Read More »

চলনবিলে বন্যায় তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা

লুৎফর রহমান : তাড়াশসহ চলনবিলের প্রায় সবগুলো উপজেলায় বেড়েই চলছে বন্যার পানি। ফলে জনজীবনে নেমে এসেছে চরম দুর্বিসহ অবস্থা। গত কয়েক দিনের ভারী বর্ষন ও উজান থেকে ঢলের পানি নেমে আসায় তাড়াশ ও বিলপাড়ের অন্যান্য ১০টি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। বন্যার পানি দিন দিন বাড়ার ফলে উপজেলাগুলোর বিভিন্ন গ্রামের শতশত মাছের পুকুর ও ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে। …

Read More »

তাড়াশে আদিবাসী পরিবারে সেমিপাকা টয়লেট হস্তান্তর

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও পরিবর্তন সংস্থার বাস্তবায়নে চলনবিলের তাড়াশ উপজেলার সমতল আদিবাসী অধ্যুষিত মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর গ্রামের ১২টি ক্ষুদ্র নৃগোষ্ঠির পরিবারের জন্য নির্মিত ১২টি সেমিপাকা টয়লেট হস্তান্তর করা হয়েছে। গত রোববার সকাল ১০টায় প্রধান অতিথি পরিবর্তনের পরিচালক আবদুর রাজ্জাক রাজু উক্ত সেমি পাকা টয়লেট ঐ গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠির ১২টি পরিবারের মাঝে ব্যবহারের জন্য আনুষ্ঠানিকভাবে হস্তান্তর উদ্বোধন …

Read More »

তাড়াশে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

গোলাম মোস্তফা ও লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় ট্রাক চাপায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত আরও পাঁচজন। (২০ জুলাই) সোমবার সকালের এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ ফায়ার সার্ভিসের সহকারী টিম লিডার রেজাউল করিম। এদিকে ঘটনাস্থলে জানা যায়, সকাল সারে সাতটার দিকে নারায়নগঞ্জ থেকে চট্র মেট্রো-ঢ ৮১-২১৩৭ একটি রড বোঝাই ট্রাক রাজশাহী যাওয়ার …

Read More »

স্মৃতির মণিকোঠায় নিমগাছি হাইস্কুল

আব্দুল কুদ্দুস তালুকদার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন আজকের পাকা রাস্তা, বিজলী বাতির ঝলকানিময়, দালান কোঠার ছড়াছড়ি বিশিষ্ট শহরের ন্যায় নিমগাছি বাজার অতীতে এমন ছিল না। তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জ মহুকুমার রায়গঞ্জ থানার সোনাখাড়া ইউনিয়নের আর দশটা অজপাড়া গাঁয়ের মতই ছিল এর দশা। যদিও ১৯৩০ সালে স্থাপিত একটা প্রাইমারী স্কুল ছিল এখানে যা আমরা ছোটবেলা থেকে দেখছি এবং  সে স্কুলে ক্লাস …

Read More »

কোরবানীর জন্য তাড়াশে পর্যাপ্ত পশু বিদ্যমান

ভ্রাম্যমান প্রতিনিধি: আর ১৫ দিন পরে পবিত্র ঈদুল আজহা। ভারত থেকে গরু আসা বন্ধ হলেও করোনা ভাইরাসের কারণে গরু বিক্রি নিয়ে চিন্তিত সিরাজগঞ্জের তাড়াশে গরু পালনকারী খামারী ও ব্যবসায়ীরা। উপজেলায় দেশী গরুর উৎপাদন ও চাহিদা বাড়লেও তা বিক্রি নিয়ে রয়েছে সংশয়। উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়, এ বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৩ হাজার ১৬৬টি পশু প্রস্তুত আছে। …

Read More »

তাড়াশে বিদ্যুৎ গ্রাহকগণ ভুতুরে বিলের কারণে দিশেহারা হয়ে পড়েছে

তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিদ্যুৎ গ্রাহকগণ ভুতুরে বিলের কারণে দিশেহারা হয়ে পড়েছে। করোনার কারণে অতিরিক্ত বিদ্যুৎ বিল সরকারীভাবে সমন্বয়ের কথা বলা হচ্ছে। এঁটা শুধু তাড়াশের জন্য নয় সারা দেশের জন্যই প্রযোজ্য। অথচ সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অফিসে বসে ইচ্ছে মতো ভুয়া বিদ্যুৎ বিল দিচ্ছে পল্লী বিদ্যুতের তাড়াশ জোনাল অফিস। অফিস থেকে বিভিন্ন আবাসিক- বাণিজ্যিক গ্রাহকদের কাছে  অতিরিক্ত বিল মৌখিকভাবে …

Read More »

ইব্রাহিম তার বসতভিটায় ফিরতে পারবে কবে?

চাটমোহর প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলা পাড়ায় নিজের বসতভিটা থেকে দিনমজুর ইব্রাহিমকে পরিবারসহ উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকারীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তিন বছর ধরে প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী। বর্তমানে পরিবারটি অন্যের দেওয়া জায়গায় মানবেতর জীবন-যাপন করছে। নিজের বসতভিটায় ফিরতে পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ইব্রাহিম। সরেজমিনে জানা যায়, তিন বছর আগে এ পরিবারটিকে উচ্ছেদ করা হয়। …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD