ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি অফিস ভাংচুরের মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইদুল উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের মৃত আকবর আলী তলাপত্রের ছেলে ও স্থানীয় বিবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ। এলাকায় সাবেক এমপি মকবুল হোসেনের আস্থাভাজন এই সাইদুলের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি, বিরোধী নেতাকর্মীদের নানাভাবে হয়রানি ও …
Read More »ভাঙ্গুড়া
ভাঙ্গুড়ায় শোভাযাত্রা
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পাবনার জনসভা সফল করার লক্ষে ভাঙ্গুড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ আসর পৌর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়ত) সেক্রেটারী মাওলানা আলী আজগর। পৌরশহরের বড়ালব্রিজ খেলার মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে …
Read More »ভাঙ্গুড়ায় ২শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:পাবনর ভাঙ্গুড়ায় ২শ’ পিস ইয়াবাসহ শাহিন আলম (২০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব’র একটি আভিযানিক দল। আটক হওয়া ব্যক্তি উপজেলার দিয়ারপাড়া গ্রামের ডাবলু মিয়ার ছেলে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর মো.এহতেশামুল হক খান।র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২,সিপিসি-২, পাবনার একটি আভিযানিক দল পৌরশহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে মাদক কারবারি শাহিন আলমকে আটক করে। এসময় তার কাছ থেকে ২শ’ পিস ইয়াবা ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে ভাঙ্গুড়া থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়।এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আব্দুল করিম বলেন, আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু হয়েছে। আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
Read More »ভাঙ্গুড়ায় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে অপসারণ
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নানকে অপসারণ করা হয়েছে। একই সাথে ইউনিয়নটির প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহারকে পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়। পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দিলপাশার ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ধারাবাহিকভাবে …
Read More »চলনবিল বার্তবা,র্ষ ০৮ সংখ্যা ৮ রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ
আগে রাজনৈতিক দলগুলোর শুদ্ধি-সংস্কার দরকার আবদুর রাজ্জাক রাজু এই মুহূর্তে দেশের শাসন ব্যবস্থায় বা ক্ষমতার সিংহাসনে কোন বিশেষ রাজনৈতিক দল উপবিষ্ট নেই। রাষ্ট্র নিয়ন্ত্রণে আপাতত: অনুপস্থিত রাজনৈতিক ক্ষমতা ও নেতৃত্ব।বরং প্রত্যক্ষ রাজনীতি করনেওয়ালা না হয়েও দেশের সেরা রাজনীতি সমঝদার,বোদ্ধা-বিশ্লেষক দল নিরপেক্ষ কিছু কৃতিসন্তান , জাতীর রতœতুল্য জ্ঞানী-গুণীজনেরা রাষ্ট্র পরিচালনা করছে এটা গর্বের ও সৌভাগ্যের ব্যাপার।যতদিন প্রয়োজন হবে জনগণ এই এক …
Read More »সাপ্তাহিক চলনবিল বার্তা, সংখ্যা ৮, ২০২৪
পাবনার পুলিশ সুপারের সাথে মতবিনিময়
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার নবাগত পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের সাথে স্থানীয় রাজনীতিবিদ,সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ভাঙ্গুড়া থানার সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়। সভায় পাবনার পুলিশ সুপার বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে আমরা আজ এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। তাদের অবদান অনস্বীকার্য। এই আন্দোলন নস্যাৎ করতে কিছু স্বার্থান্বেষী পুলিশ অফিসার পুলিশকে …
Read More »ভাঙ্গুড়ায় সিরাতুন নবী (সা.) উপলক্ষে জামায়াতের র্যালি ও আলোচনাসভা
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন নবী (সা:) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মসজিদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জামাত-শিবিরের শত শত নেতাকর্মী ও সমর্থকরা অংশ গ্রহণ করে।র্যালিতে নেতৃত্ব দেন জেলা জামায়াতে ইসলামীর(তরবিয়ত)সেক্রেটারী …
Read More »ভাঙ্গুড়ায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনাসভা
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ায় সিরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে পৌরসভার ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আবু জাফর উজ্জ্বল উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও সূরা সদস্য আব্দুস সাদিকদের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়ত) সেক্রেটারী মাওলানা আলী আজগর। বিশেষ অতিখি …
Read More »চলনবিল বার্তা,বর্ষ ০৮ সংখ্যা ৭ বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৭ ভাদ্র ১৪৩১ ৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ
সম্পাদকীয় মৌলবাদের অমূলক গন্ধ খুঁজছে বিদেশীরা প্রথমেই বলি, আমাদের মূল সংবিধান কোন ধর্মীয় দর্শনকে প্রাধান্য দিয়ে রচিত নয়। রাষ্ট্রীয় চার মূলনীতিরও অন্যতম ধর্ম নিরপেক্ষতা।অবশ্য এখন তা পরিমার্জন বা পরিবর্তনের কথা উঠেছে। তাহলেও এটা যে আরো যুগোপযোগী, যৌক্তিক, আধুনিক এবং বিশ্বমানের সর্বজনগ্রাহ্য হবে তাতে সন্দেহ নেই। উল্লেখ্য, ইসলাম সবকিছুতেই মধ্যপন্থা অবলম্বনে বিশ্বাসী, ইসলামের মতো ধর্মনিরপেক্ষতা কোথাও নেই। কোরআনে তাই ধর্মীয় ব্যাপারে …
Read More »
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com