শাহজাহান আলী : শিক্ষক বাতায়নে দেশ সেরা কনটেন্ট নির্মাতা জমির উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হামকুড়িয়া দাখিল মাদ্রাসার সকল শিক্ষক মন্ডলী সংবর্ধনা প্রদান করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম,সহ সুপার মাওলানা আব্দুল্লাহীল হোসাইন, মাওলানা হাফিজুর রহমান,মাওলানা শাহজাহান আলী,মাওলানা আঃ মান্নান, ইদ্রিস আলী, শিহাব উদ্দিন,জাহাঙ্গীর আলম, আয়নুল হক প্রমুখ। তারা বলেন, এই …
Read More »তাড়াশ
সাংবাদিক সুকান্ত সেনের মৃত্যুতে তাড়াশ রিপোর্টার্স ইউনিটির শোক সভা
তাড়াশ প্রতিনিধি : আরটিভি’র স্টাফ রিপোর্টার, যুগের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক সুকান্ত সেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ। শনিবার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মির্জা ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় গভীর শোক ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সহ-সভাপতি মোঃ শাহজাহান আলী, সাধারন সম্পাদক মোঃ আব্দুল বারী খন্দকার, সাবেক সভাপতি এম মামুন …
Read More »তাড়াশে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার
তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গভীর রাতে শীতার্তদের মাঝে বাড়ীতে বাড়ীতে গিয়ে কম্বল বিতরণ করছেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম। এ সময় তিনি এলাকার হত-দরিদ্র শীতার্তদের ঘুম থেকে ডেকে তুলে নিজ হাতে কম্বল তুলে দেন এবং খোজ খবর নেন। গত ৪ রাত ধরে উপজেলার মাধাইনগর আদিবাসী পল্লী,বস্তুল, বিনসারা, ও বিনোদপুর এলাকার দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন। এ সময় …
Read More »তৃতীয় গরু পেলেন তাড়াশের জাকির দম্পতি ,সৌভাগ্য বটে !
গোলাম মোস্তফা : একটি কলুর বলদের অভাবে ‘তেলের ঘানি স্বামী-স্ত্রীর কাঁধে’ সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকায় প্রকাশের পর ঘানি টেনে জীবিকা নির্বাহকারী জাকির দম্পত্তিকে আরো একটি গরু উপহার হিসেবে দিলেন পুলিশের ডি, এম, পির যুগ্ম কমিশনার মো. মনির হোসেন। বৃহস্পতিবার সন্ধায় সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম’র উদ্যোগে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক গরুটি হস্তান্তর করেন। এর আগে গরু …
Read More »সন্মাননা পেলেন চলনবিল বার্তার নির্বাহী সম্পাদক গোলাম মোস্তফা
বিশেষ প্রতিনিধি: মফস্বল সাংবাদিকতায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাপ্তাহিক চলনবিল বার্তার নির্বাহী সম্পাদক , তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক এর তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফাকে সম্মাননা পদক দেওয়া হয়েছে। এর আগেও তিনি জাতীয় পর্যায়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি পদক, জ্ঞানতাপস ডক্টর শহীদুল্লাহ স্মৃতি পদক, শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পদক ও মাওলানা ভাসানী মানব হিতৈষী সম্মাননা লাভ …
Read More »কম্বল দিলেন তাড়াশ ইউএনও
এম এ মাজিদ : মানুষ মানুষের জন্য.. এ কথাটি বর্তমান সমাজে যেন অতিত হতে চলেছে। সমাজের অবহেলিত শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়ে এই কথাটির সত্যতা প্রমান করলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম। অন্য বছরগুলোতে যেখানে ভরা শীত মৌসুমে দাঁেড় দাঁড়ে ঘুরেও কম্বল পায়নি সমাজের অসহায় মানুষগুলো। কিন্ত এবছর তার ব্যতিক্রম। শীতের আগমনের শুরুতেই তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো: …
Read More »যৌতুকের জন্য শিশুর প্রতি নিষ্ঠুরতা !
গোলাম মোস্তফা: মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আটটা। চারমাস বয়সী নূর একা ঘরে ঘুমিয়ে আছে। তার বাবা বিদ্যুত হোসেন পাশের দোকানে বসে বন্ধুদের সাথে গল্পে মত্ত। কিন্তু ঐ শিশুটির জন্য তার মা নাজমা খাতুন কেঁদে বুক ভাষিয়ে চলেছেন আর বলছেন “নূর ইসলামকে এখনই আমার বুকে এনে দাও, রাতে দুধ খেতে না পেলে ও মরেই যাবে”। সিরাজগঞ্জের তাড়াশে যৌতুকের টাকার জন্য এমন …
Read More »তাড়াশে মাস্ক ইস্যুতে মোবাইল কোর্ট
হাদিউল হৃদয় : করোনায় স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ জনকে ৭শ’ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওবায়দুল্লাহ। এ সময় পথচারীদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা …
Read More »তাড়াশে কুমড়া বড়ি তৈরি করে স্বাবলম্বী
লুৎফর রহমান :শীতের শুরুতে সিরাজগঞ্জের তাড়াশে কুমড়া বড়ি তৈরির ধুম পড়েছে। শীতের উপাদেয় খাবার কুমড়া বড়ি। গ্রামবাংলার প্রিয় খাদ্যের মধ্যে মাছের ঝোলের সাথে এই কুমড়া বড়ি। অনেক পরিবার কুমড়া বড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করছে। একসময় গৃহস্থের বাড়িতে নিজেদের খাবারের জন্য তৈরি হতো এই বড়ি। গৃহস্থের বাড়ির আঙিনা ছেড়ে এখন তা ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার বেশ কিছু …
Read More »তাড়াশে এই প্রথম পুকুর খননে ১লাখ টাকা জরিমানা
তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ব্যত্যয় ঘটিয়ে অপরাধ সংগঠনের দায়ে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশীন মৌজায় ফসলী জমিতে পুকুর কাটায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। গত রবিবার বিকালে ওই মৌজায় সারে আট বিঘা ফসলী জমিতে পুকুর কাটায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাজীপুর গ্রামের আমির হোসেন অরফে দুদু হাজীকে অবৈধ্যভাবে পুকুর খননের দায়ে ১ লাখ টাকা …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com